Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝড়ে কিশোরগঞ্জের ৪ গ্রামের ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

ঝড়ে কিশোরগঞ্জের ৪ গ্রামের ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড

Advertisement

নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ের তাণ্ডবে ৪ গ্রামের শতাধিক ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা লন্ডভন্ড হয়েছে। ভুট্টা, তামাক, কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার পর গোটা উপজেলাজুড়ে ঝড়োবাতাস শুরু হয়। এ সময় পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর শাল্টিবাড়িসহ ৪টি গ্রামে ঝড় ব্যাপক তাণ্ডব চালায়।

এতে ঘরবাড়ি বিনষ্ট হওয়া ওই এলাকার খয়রাত ইসলাম, এনামুল হক ও বিধবা মর্জিনা বেগম জানান, সব শেষ হয়ে গেছে, এখন থাকব কোথায়।

উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে রয়েছি। পুটিমারী ইউনিয়নের ১, ৪, ৫ ও ৯নং ওয়ার্ডের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বরাদ্দসাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম