|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকচাপায় মো. সাইদুল ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বুড়িচং কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল (২২) উপজেলার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছেলে। সে সাহেবাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজ গেইট এলাকায় পৌঁছলে একটি বালুবাহী ট্রাক ওয়ালটন শোরুমের সামনে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ট্রাকচাপায় সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
