সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের শ্রীবরদীতে একটি ট্রাঙ্কের ভেতর থেকে নারীর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। একই সঙ্গে মরদেহসহ ট্রাঙ্ক বহনকারী পিকআপভ্যান এবং এর ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পিবিআই জামালপুর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পিবিআই জামালপুর জেলার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের পরিচয় শনাক্ত করে। ভিকটিম ডলি আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মো. আলাল মিয়ার কন্যা।
পিবিআই জামালপুর অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর একটি ট্রাঙ্ক দেখতে পেয়ে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্ক খুলে তোশকে মোড়ানো হাত-পা বাঁধা একজন অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ দেখতে পায় পুলিশ।
পরবর্তীতে শ্রীবরর্দী থানা পুলিশ লাশের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআই জামালপুর জেলার সঙ্গে যোগাযোগ করে। বৃহস্পতিবার (২ এপ্রিল) পিবিআই জামালপুর জেলার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের পরিচয় শনাক্ত করে।
একই দিন ভিকটিমের ভাই মো. শফিকুল ইসলাম শফিক মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পিবিআই জামালপুরের তদন্তকারী কর্মকর্তা এসআই সামিউল ইসলাম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রাঙ্ক বহনকারী ওই পিকআপভ্যান শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে জব্দ করে। একই সঙ্গে ওই পিকআপ ভ্যানের চালক আশরাফ আলীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই সামিউল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং মূল ঘটনা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
