Logo
Logo
×
   

সারাদেশ

পেট্রল নিতে গিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে আহত ৩

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

পেট্রল নিতে গিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ান নামে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েক যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২) নামের ৩ যুবক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় রেজওয়ান নামের একজনকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .