Logo
Logo
×
   

সারাদেশ

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা-অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা-অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে তালিকাভুক্ত কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে ওই গ্রামের ১ হাজার ৫৫৯ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন মন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলসহ আরও ১১টি উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করেন।

আইনমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, আজকে আমাদের সেই গৌরবময় দিন, যে দিনে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগের পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটের কালি শুকানোর আগেই আমরা কৃষকের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা নবাগত প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অনেকে।

দিনটি উপলক্ষে এলাকায় উৎসব মুখোর পরিবেশের সৃষ্টি হয়। কৃষকরা কৃষি কার্ড হাতে পেয়ে উল্লাস প্রকাশ করেন।

কৃপালপুর স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন মন্ত্রী। গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ বাড়িতে তৈরি পিঠা পুলি পান্তা-ইলিশসহ চমৎকার আয়োজন করে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .