Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাত নামলেই ঘুরে বেড়াচ্ছে ‘হায়েনা’!

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

রাত নামলেই ঘুরে বেড়াচ্ছে ‘হায়েনা’!

হায়েনা’সদৃশ এক বন্যপ্রাণী

Advertisement

‘হায়েনা’সদৃশ এক বন্যপ্রাণীর অবাধ বিচরণে আতঙ্কে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে প্রাণীটির ছবি। এরপর থেকেই উপজেলাজুড়ে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিংস্র জন্তুটির হামলায় চারজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে৷

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাত নামলেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি হায়েনা। এজন্য সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরুনোর সাহস পাচ্ছেন না এলাকার বাসিন্দারা।

জানা গেছে, সোমবার উপজেলার দলইরগাঁও এলাকায় প্রথমে বাঘ দেখা গেছে বলে গুঞ্জন উঠে। পরদিন মঙ্গলবার রাতেই দলইরগাঁও বাজারে এক ব্যবসায়ীর ফেসবুক পোস্টের একটি ছবিতে হায়েনা উপস্থিতির বিষয়টি ছড়িয়ে পড়ে। এতে উপজেলাজুড়ে হায়েনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার রাতে উপজেলার বর্ণি এলাকায় হায়েনা দেখতে পেয়েছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন অনেকেই। এতে গভীর আতঙ্কে মানুষ।

দলইরগাঁও এলাকার শিক্ষার্থী মুন্নি ও মীম বলেন, মাদ্রাসায় যেতে ভয় হয়। কখন জানি আমাদের হায়েনা আক্রমণ করে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম তালহা বলেন, হায়েনার আক্রমণে একজন মাদ্রাসা শিক্ষার্থী ও একজন নারীসহ চারজন আহত হয়েছেন। এজন্য দিনের বেলাতেই কাজ সেরে বাড়ি ফিরি। রাত হলে ঘর থেকে বাহিরে যাই না।

স্থানীয়দের দাবি হায়েনা; কিন্তু বন বিভাগের দাবি ওটি শিয়াল হতে পারে। এজন্য প্রাণীটির পরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে জনমনে।

সিলেটের ওয়াইল্ড লাইফ রেঞ্জার শহিদুল্লাহ যুগান্তরকে বলেন, এ অঞ্চলে হায়েনা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি দেখতে হায়েনার মতো হলেও সম্ভবত এটি শিয়াল হতে পারে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সতর্কতার।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার যুগান্তরকে বলেন, হায়েনার আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টি ফেসবুকে দেখেছি। তবে সেটি গুজব না সত্যি তা জানা নেই। এরপরও সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আতঙ্ক কাটাতে রাতে পুলিশ টহল দিচ্ছে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এটা আসলে শিয়াল। হায়েনা বাংলাদেশে নাই। গত একশ বছরেও বাংলাদেশে হায়েনা ছিল না। ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম