শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম
ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ। এ মানবসম্পদকে কাজে লাগাতে হবে। তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত ‘গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশ অব নবাবগঞ্জ’-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু আশফাক বলেন, দেশের প্রতিটি গ্র্যাজুয়েট তাদের যোগ্যতায় বড় বড় পদে দায়িত্ব পালন করছেন। তাদের মেধার বিকাশে দেশ আলোকিত হচ্ছে। আগামীতে তারা দেশ ও মানুষের কল্যাণে আরও এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।
তিনি নবাবগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়া এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকেদর উদ্দেশে এমপি আশফাক বলেন, কোনো রাজনৈতিক বলয়ে না ঝুঁকে, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে ভালো ফলাফলের দিকে ছাত্রদের মনোযোগী করে তুলতে হবে। একজন আদর্শ শিক্ষকই পারে একজন আদর্শ মানুষ গড়তে।
সংগঠনের সভাপতি ড. আবুল হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আলী নূর, এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমিন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, মো. মোয়াজ্জেম হোসেন, স্কুল শিক্ষক তাহের উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে সংগঠনের ৫৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করে গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের জেষ্ঠ্য সহ-সভাপতি মো. শাহআলম।

