Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

Advertisement

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে স্ত্রীর মৃত্যুর ৩১ দিন পর স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৮ আগস্ট তার স্ত্রী ফরিদা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে রাধানগর গ্রামের নিজ বাড়ির তালাবদ্ধ একটি কক্ষ থেকে আবুল কালামের ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কালাম ওই গ্রামের ওয়াহাব মাদবরের ছেলে। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। পরিবারে পাঁচ মেয়ে সন্তান রয়েছে। তাদের মধ্যে একজনের বিয়ে হয়েছে।

স্থানীয়রা জানান, সংসারে অভাব-অনটন ছিল। গত ২৮ আগস্ট স্ত্রী ফরিদা বেগমের ঝুলন্ত লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে আবুল কালাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। এর এক মাস পর মঙ্গলবার দুপুরে তারও ঝুলন্ত লাশ উদ্ধার করা হলো।

দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা আবুল কালামকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মৃতের ভাই শুকুর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, অভাবের তাড়নায় এক মাস আগে আমার ভাইয়ের স্ত্রী ফরিদা বেগমও একইভাবে চলে গেছেন। এবার একই পথে হাঁটল আমার ভাইও। তাদের পাঁচ মেয়ে সন্তানের মধ্যে একজনের বিয়ে হয়েছে। এখন মেয়েগুলোর কী হবে আল্লাহই জানেন।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) প্রসাদ কুমার চাকী বলেন, স্বজনরা আবুল কালামের ঝুলন্ত লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়েছে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, স্ত্রীর মৃত্যুর ৩১ দিন পর স্বামীও একইভাবে ফাঁস দিয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম