Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে জয়পাড়া বড় মাঠ সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘ দোহারকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে খানেপুর যুব সংঘ নবাবগঞ্জ।

খেলার প্রথম মিনিটেই ইদ্রিসের গোলে এগিয়ে যায় জয়পাড়া বড় মাঠ সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘ। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে খানেপুর যুব সংঘ। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি। তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে খানেপুর যুব সংঘ। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। 

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় খানেপুর যুব সংঘ। আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্য ও দলীয় সমন্বয়ে আরও দুটি গোল করে তারা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে খানেপুর যুব সংঘ। 

খেলা দেখতে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। অতিথিদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি সম্মাননা জানানো হয় ক্রেস্ট দিয়ে। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ভিপি মো. আমজাদ হোসেন। এছাড়া উদ্বোধক হিসেবে চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলী উপস্থিত ছিলেন।  

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেল, স্পেন প্রবাসী শেখ রুবেল আজাদ সোহেল, দলিল লেখক শংকর চন্দ্র শীল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বিএনপি নেতা মহসিন রহমান তুষার প্রমুখ। 

জানা গেছে, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ গত ২৬ বছর ধরে ধারাবাহিকভাবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে। প্রতি বছরের মতো এবারও টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম