Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

Advertisement

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নবাবগঞ্জ বাজারের ময়লা আবর্জনার ভাগাড় ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত। ২০২৪-এর ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবনের ব্যাপক ভাঙচুর করা হয়। 

কমপ্লেক্স ভবনের দরজা-জানালা আসবাবপত্র ফ্যান ভাঙচুরসহ অনেক আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ফলে সম্পূর্ণ ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে ভবনটি। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জানায়, ভবন নির্মাণের পর ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত মাত্র কয়েকটি জাতীয় দিবসের অনুষ্ঠান করা হয়। 

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ২০১৫ সালে ১ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৮১৫ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বিভিন্ন কারণে ব্যবহার না করার ফলে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রায় ১০ বছরে উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহার না করার ফলে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভবনটি এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ৫ আগস্টের পর কমপ্লেক্স ভবনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ব্যবহার উপযোগী না থাকায় ব্যবহার করা হচ্ছে না। একাধিকবার ইউএনওর নিকট আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। তার নিকট থেকে সহযোগিতা না পাওয়ায় ব্যবহারের উপযোগী করা যাচ্ছে না। সহযোগিতা পাওয়া গেলে আমরা কমপ্লেক্স ভবনটি ব্যবহার করব। 

এ ব্যাপারে নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম