Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ও দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড় রামনাথপুর এলাকার মৃত লাল মিয়া চৌকিদারের ছেলে লিটন চৌকিদার (৩৫), কার্যক্রম নিষিদ্ধ দোহার পৌরসভা যুবলীগের সক্রিয় সদস্য ও উত্তর জয়পাড়া এলাকার আনোয়ারের ছেলে মো. রতন (৩২) এবং কার্যক্রম নিষিদ্ধ দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও লটাখোলা বিলেরপাড় এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. আলিউদ্দিন মেম্বার (৪০)।

এছাড়া দক্ষিণ জয়পাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে মিঠুন হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

জন্মদিন পালন করা হলো না ছেলের , বাড়ি ফিরল পুলিশ কনস্টেবলের লাশ

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আরও পড়ুন

গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধসহ আহত ২৮

গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধসহ আহত ২৮

সিলেটে বিআরটিএ অফিসে বিশেষ চিহ্নে ঘুসের ইঙ্গিত!

সিলেটে বিআরটিএ অফিসে  বিশেষ চিহ্নে ঘুসের ইঙ্গিত!

নাটোরে ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী পুতুল

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ ২৩৮ জন, নতুন জিপিএ-৫ ১০১ জনের

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ ২৩৮ জন, নতুন জিপিএ-৫ ১০১ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম