Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Advertisement

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের টিকরপুরে নছিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাজল কুমার রায় নামে ওই ব্যাংক কর্মকর্তা নিহত হন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টিকরপুরে এন মল্লিক ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের নাম কাজল কুমার রায়। তার বহন করা ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ভিজিটিং কার্ড ও চালক হিসেবে সনদ দেখে পরিচয় জানা গেছে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের সুশীল কুমার রায়ের ছেলে। 

স্থানীয় বাসিন্দা, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থল এবি ব্যাংকের নবাবগঞ্জের গালিমপুর শাখায় আসছিলেন কাজল কুমার রায়। টিকরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান কাজল। কাজলের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নছিমনের চালক ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অটোরিকশার চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে সেটি নছিমনের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টিকরপুর বাসস্ট্যান্ডে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় আহত অন্য যাত্রীরা বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য চলে যান।

এ বিষয়ে এবি ব্যাংকের গালিমপুর শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

দোকান থেকে তুলে নিয়ে মারপিট, দুই তরুণ আটক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

শিক্ষিত ও মেধাবীরা রাষ্ট্রের সম্পদ: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম