Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক, মুচলেকায় মুক্তি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক, মুচলেকায় মুক্তি

আটক পিকআপচালক নূর মোহাম্মদ মামুন। ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার শেরপুর থানায় কর্তব্যরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে নূর মোহাম্মদ মামুন নামে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে। 

পরে ওসির হস্তক্ষেপে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

ঘটনাটি জানাজানি হলে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা জানান, নারী উপ-পরিদর্শকক রোখসানা খাতুনের বিরুদ্ধে অসদাচারণের অনেক অভিযোগ রয়েছে। 

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের পিকআপচালক নূর মোহাম্মদ মামুনের এক বন্ধু কোনো এক মামলায় গ্রেফতার হন। মামুন তার বন্ধুর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর থানায় যান। এ সময় এসআই রোখসানা খাতুন ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। তিনি সালাম দেওয়ার পর ওই এসআইকে ‘ম্যাডাম’ সম্বোধন করেন। এতে তিনি ক্ষিপ্ত হন এবং মামুনকে আটক করে থানার নারী ও শিশু হেল্প ডেক্স কক্ষে রাখেন। 

বিষয়টি জানাজানি হলে, মামুনের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা থানায় আসেন। প্রায় দেড় ঘন্টা পর থানার ওসি এসএম মঈনুদ্দীনের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ওই নারী এসআইয়ের ভূমিকায় জনগণের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসআই রোখসানা খাতুন (বিপি নং ৯৫২১২৩৭৮৮৬) গত ২০২৫ সালের ১৯ এপ্রিল শেরপুর থানায় যোগদান করেন। শুধু পিকআপচালক মামুনকে আটক রাখার ঘটনা নয়; তার বিরুদ্ধে এর আগেও থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ রয়েছে। 

রেজাউল করিম, হাসান ও নাঈম ইসলাম নামের কয়েকজন ভুক্তভোগী জানান, তারা প্রায় তিন মাস আগে থানায় ওসির সঙ্গে দেখা করতে যান। তখন ডিউটি অফিসার রোখসানা খাতুন তাদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। তাদের ধমক দিয়ে থানা থেকে বের করে দেন। 

ইমরান হোসেন নামে এক ভুক্তভোগী জানান, প্রায় পাঁচ মাস আগে তার সঙ্গে অসৌজন্য আচরণ করলে, তিনি বিষয়টি থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনকে মৌখিকভাবে অবহিত করেছিলেন। 

ভুক্তভোগীরা অবিলম্বে এসআই রোখসানা খাতুনকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক শেরপুর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন, এসআই রোখসানা খাতুনের মেজাজ ও আচরণের কারণে তারা নিজেরাও তটস্থ থাকেন। তিনি যেদিন ডিউটিতে থাকেন সেদিন সহকর্মীরা এক ধরনের অস্বস্তিতে ভোগেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে এর আগেও মৌখিকভাবে বেশ কিছু অভিযোগ পেয়েছেন। 

তিনি বলেন, ‘ম্যাডাম’ ডাকায় পিকআপ চালক মামুনকে আটকে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃক্ষকে অবহিত করা হয়েছে।

মোবাইল বন্ধ রাখায় অভিযোগের ব্যাপারে এসআই রোখসানা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পিকআপচালক নূর মোহাম্মদ মামুন অভিযুক্ত ওই এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

বগুড়া কারাগারে হাজতির মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম