Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে তীব্র গরমে অসুস্থ ১৮ শিক্ষার্থী

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

বান্দরবানে তীব্র গরমে অসুস্থ ১৮ শিক্ষার্থী

তীব্র গরমে হিটস্ট্রোক করে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: যুগান্তর

Advertisement

বান্দরবানের লামায় তীব্র গরমে হিটস্ট্রোক করে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তিনদিন আগেও এ বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী হিটস্ট্রোক করে অসুস্থ হয়েছিল। 

হিটস্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থীরা হলেন- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া ও জুনাইদুল ইসলামসহ ছয়জন; সপ্তম শ্রেণির শামীমা আক্তার, ইয়াসিন আরাফাতসহ সাতজন। অষ্টম শ্রেণির শাহিদা বেগম, তাসনিমা আক্তার। দশম শ্রেণির সং লেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আকতার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুলে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা পানি শূন্যতায় ভুগে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ সরই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। 

পরে শিক্ষকসহ অন্যদের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।  

সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, দুপুর ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী গরমের কারণে  হঠাৎ জ্ঞান হারায়। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে জ্ঞান হারায়। তাদেরকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাদিম মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি। তবে হাসপাতালে কেউ আসনি। 

বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, ছাত্রদের হিটস্ট্রোকে আক্রান্তের বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে

HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্টগার্ড

লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্টগার্ড

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম