Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিজিবির অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম

বিজিবির অভিযানে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ এপ্রিল) রাতে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি টহল দল সীমান্তবর্তী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম