Logo
Logo
×
   

সারাদেশ

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:০০ পিএম

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ

সাদ বাবু

জামালপুরের মাদারগঞ্জে সাদ বাবু নামে এক ছাত্রদল নেতা ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।

সাদ বাবু জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার এক ফেসবুক পোস্টে সাদ বাবু নিজের ক্যারিয়ার গড়ার স্বার্থে রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানান।

সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে সাদ বাবুর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে তার বাবা মাদারগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খাদেম জানান, সাদ বাবু চীনা ভাষা শেখার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। বর্তমানে সে ঢাকাতেই অবস্থান করছে।

মাজহারুল ইসলাম খাদেম জানান, তিনি নিজেও সাদ বাবুকে রাজনীতি থেকে দূরে থাকতে বলেছেন। সাদ বাবুর ফেসবুক পোস্টটি নিচে তুলে দেওয়া হলো।

‘প্রিয় জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল ও মূল সংগঠন বিএনপির নেতাকর্মীর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মো. সাদ বাবু ২০১৮-১৯ সাল থেকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় ছিলাম। ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্বে ছিলাম। দলের দুঃসময়ের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি; কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক সময় ব্যয় করে দিয়েছি ও নিজের ক্যারিয়ার অনেকটাই ক্ষতি করেছি। এখন আমি আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই। তাই আর রাজনীতিতে ফিরতে চাই না। অতএব আমি জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি যে, আমি পুরোপুরিভাবে ছাত্রদল থেকে অব্যাহতি নিলাম। কারো সঙ্গে অন্যায় ও খারাপ আচরণ করলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .