Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:৩২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোকবল হোসেন মুকুল। ছবি: যুগান্তর

Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলনেতা আবদুর রাজ্জাক রুবেল ও ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ হত্যা মামলার আসামী মোকবল হোসেন মুকুল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুনাইঘর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং গুলিতে আহত অবস্থায় একমাস পরে মারা যায় ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ। ওই দুই মামলায় এজহার নামীয় আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুলকে।

আন্দোলনে সরকার পতনের পর তিনি পালিয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মাহমুদকে। সোমবার তিনি ইউনিয়ন পরিষদে আসার খবর পেয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মোকবল হোসেন মুকুল বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ সকল মামলার এজহারভুক্ত আসামি। সোমবার সকলে তাকে আটক করা হয়েছে এবং আজকেই তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম