Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১৪ পিএম

বান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

বান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

Advertisement

দীর্ঘ ৯ বছর পর বান্দরবান জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হলেও ত্যাগীদের মূল্যায়ন না করায় কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সড়কে টায়ার জ্বালিয়ে এবং রাজপথে অবস্থান কর্মসূচি পালনের কারণে ঘণ্টাখানেক প্রেস ক্লাব সড়কে যানবাহন বন্ধ ছিল।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের পুরনো কমিটির সহ-সভাপতি জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, ত্যাগী নেতা অরুণ ময় প্রমুখ।

ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, নতুন ঘোষিত কমিটিতে দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা অছাত্র ও দুই সন্তানের বাবা ২০০৩ সালের এসএসসি ব্যাচের বিতর্কিত ব্যক্তি ফরহাদ হোসেন জিকুকে ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে; যা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে ছাত্রদলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সাবেক কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ব্যক্তি ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করতে হবে। কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশা সুসংগঠিত ছাত্রদলের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে বিতর্কিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রদের মধ্যে থেকে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। ছাত্রদলে কোনো অছাত্রের প্রতিনিধিত্ব আমরা চাই না।

গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট ঘোষিত কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন অংস্লাহা মারমা এবং যুগ্ম আহ্বায়ক রয়েছেন ত্রিপুরা, রিদওয়ানুল হক, আবুল কালাম আজাদ, কাউসার ইসলাম, মিঠুন কান্তি দাস, মো. রবিউল হোসেন ইরান ও মোহাম্মদ শেফায়েত হোসেন তারেক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম