Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, ৩৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৩০ পিএম

বগুড়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, ৩৮ জনের বিরুদ্ধে মামলা

আহত ইকবাল হোসেন। ফাইল ছবি।

Advertisement

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আহত নেতার ছোট ভাই আজিজুল হক রাজা রোববার (৩ মে) রাতে সান্তাহার রেলওয়ে থানায় ১৩ জনের নাম উল্লেখসহ ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকালে ওসি হাবিবুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আহত ইকবাল হোসেন (৫৯) আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইকবাল হোসেনের সঙ্গে প্রতিপক্ষ স্থানীয় হলুদঘর ও ইয়ার্ড কলোনি এলাকার এসএম সামার রাজু, শুভ ও নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ইকবাল হোসেনের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।  তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, আহত বিএনপি নেতার ভাই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ ২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। রেলের জায়গা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম