Logo
Logo
×
   

সারাদেশ

জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছেছে লিমনের মরদেহ, সন্ধ্যায় দাফন

Icon

মাদারগঞ্জ ও জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৩৪ পিএম

জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছেছে লিমনের মরদেহ, সন্ধ্যায় দাফন

লিমনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পৌঁছেছে। সোমবার (৪ মে) বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

লিমনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার আত্মীয়স্বজন ও এলাকাবাসীর অনেকেই কান্নায় ভেঙে পড়েন। লালডোবা গ্রামে মরদেহ আনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশপাশের গ্রামের মানুষ লিমনকে শেষবার দেখার জন্য ভিড় করেন।

লিমনের বাবা জহুরুল হক বলেন, আমার যা গেছে পৃথিবীর কোনো কিছু দিয়েই তা পূরণ হবে না। আমি চাই, আমার ছেলের মতো দেশের অন্য ছেলেমেয়েরা, তারা দেশে হোক বা বিদেশে- যেন নিরাপদে পড়াশোনা করতে পারে।

তিনি আরও বলেন, লিমন আমার ছেলে, বৃষ্টিও আমার মেয়ে। দুজনকেই নিজের সন্তান মনে করে বলছি। উচ্চশিক্ষা নিতে গিয়ে এভাবে প্রাণ দিতে হবে—এটা কখনই কেউ আশা করেনি।  আমি চাই, যে পিশাচের হাতে এ ঘটনা ঘটেছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .