Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বাক্ষর দিয়ে ‘উধাও’ শিক্ষিকা, পরিদর্শনে গিয়ে এমপির ক্ষোভ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:০১ পিএম

স্বাক্ষর দিয়ে ‘উধাও’ শিক্ষিকা, পরিদর্শনে গিয়ে এমপির ক্ষোভ

Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে কর্মস্থল ত্যাগের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

উপজেলার বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছয়জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে একজন ছুটিতে থাকলেও বাকি পাঁচজনের উপস্থিত থাকার কথা ছিল। তবে পরিদর্শনের সময় বিদ্যালয়ে চারজন শিক্ষককে পাওয়া যায়। হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও হেলেনা খাতুন নামের এক শিক্ষিকাকে খুঁজে পাওয়া যায়নি।

সংসদ সদস্য কিছু সময় বিদ্যালয়ে অবস্থান করেও ওই শিক্ষিকার উপস্থিতি নিশ্চিত করতে পারেননি। পরে বিষয়টি পরিদর্শন বহিতে উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাশেই ওই শিক্ষিকার নানাবাড়ি।  অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই স্কুলে এসে হাজিরা দিয়ে সেখানে চলে যান এবং দীর্ঘ সময় অবস্থান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আকন্দ বলেন, সংসদ সদস্য পরিদর্শনে এলে ওই শিক্ষিকা বিদ্যালয়ে ছিলেন না। তবে তার দাবি, সকালে তিনি স্কুলে এসে ক্লাশ নিয়েছিলেন।

এ বিষয়ে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, হাজিরা খাতায় পাঁচজন শিক্ষকের স্বাক্ষর থাকলেও বাস্তবে চারজনকে পাওয়া গেছে।  অনুপস্থিত শিক্ষিকা কোথায় গেছেন, সে বিষয়ে প্রধান শিক্ষকও স্পষ্ট কিছু জানাতে পারেননি। তিনি বলেন, কোনো উপযুক্ত কারণ ছাড়া স্কুল চলাকালীন কর্মস্থল ত্যাগ করা গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম