Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫ লাখ টাকা চাঁদা দাবি, ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি বিরুদ্ধে মামলা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:০৩ পিএম

৫ লাখ টাকা চাঁদা দাবি, ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি বিরুদ্ধে মামলা

Advertisement

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে অনধিকার প্রবেশ এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. মাজাহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ মে) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বালিয়াডাঙ্গী আমলি আদালত) আদালতে স্থানীয় বাসিন্দা মো. করিম উদ্দীন আপন বাদী হয়ে এই মামলাটি করেন।

আদালতের বিচারক মো. তাহমীদুর রহমান অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা (এজাহার) হিসেবে গণ্য করার জন্য বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে আগামী ২১ মের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য মো. মাজাহারুল ইসলাম (৪৭) ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামের ছেলে। এছাড়া মামলায় আরও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, বিবাদী মাজাহারুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১ জানুয়ারি সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করেন। সেখানে পুনরায় চাঁদা দাবি করলে বাদী তা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা শয়নকক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করেন।

বাদীর দাবি, আসামিরা অত্যন্ত প্রভাবশালী ও দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় সেই সময় তিনি এবং তার পরিবার বাধা দেওয়ার সাহস পাননি। এমনকি চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বর্তমানে মামলার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আইনি পদক্ষেপ নিতে বিলম্ব হয়েছে বলে তিনি আরজিতে উল্লেখ করেন।

 মামলার সাক্ষী হিসেবে স্থানীয় মো. শামসুল, মো. মাহাফুজ মুন্না ও মো. জালালসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট সুজিত কুমার পাল বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বকুল বলেন, এটি একটি সাজানো মামলা। 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পরপরই রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। যেহেতু প্রধান আসামি অন্য মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন, তাই তাকে এ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম