Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকায় অপহরণের পর বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা, লাশ মিলল মাধবপুরে

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:২৫ পিএম

ঢাকায় অপহরণের পর বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা, লাশ মিলল মাধবপুরে

Advertisement

ঢাকায় অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার এক বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর  উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০০ গজ উত্তরে একটি ঝোপঝাড় থেকে মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে এমনটি ধারণা পুলিশের।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএমপির বাড্ডা থানার এসআই হানিফসহ মাধবপুর থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ফরহাদের লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ

পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

রেমা-কালেঙ্গার গহিন বনে ‘দৈত্য’ কাঠবিড়ালি, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

রেমা-কালেঙ্গার গহিন বনে ‘দৈত্য’ কাঠবিড়ালি, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

আরও পড়ুন

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম