Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে যুবককে হত্যা

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:২৩ পিএম

হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে যুবককে হত্যা

Advertisement

রংপুরের বদরগঞ্জে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আরিফুল পৌর শহরের পাঠানপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টার দিকে পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল হোসেন (২২) নামে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর আদালতে আলোচিত লাভলু মিয়া হত্যা মামলার হাজিরা দিতে কিশোর গ্যাংয়ের মমিনুলসহ পাঁচজন উপস্থিত হয়। একই মামলার অপর পক্ষ ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’-এর অনুসারীদের সঙ্গে আদালত চত্বরে তাদের সংঘর্ষ হয়। এতে মমিনুল গুরুতর আহত হন। পরে আদালত চত্বরে দুইপক্ষের মধ্যে সাময়িক মীমাংসা হলেও উত্তেজনা থেকে যায়।

আদালত থেকে ফেরার পর বদরগঞ্জে আবারও দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে মমিনুল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজের গ্রুপকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা ফিরোজের বাড়িতে হামলা চালায়।পরে ফিরোজের পক্ষও পাল্টা প্রতিক্রিয়ায় মমিনুলের লোকজনকে খুঁজতে থাকে।

বিকাল ৪টার দিকে আম্বিয়ার মোড় এলাকায় ভ্যানচালক আরিফুল ইসলাম একা অবস্থায় থাকাকালে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।  জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম