Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়েছে ভারতীয় ড্রোন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩৪ পিএম

বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়েছে ভারতীয় ড্রোন

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে সেটি আছড়ে পড়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে আছড়ে পড়ে ড্রোনটি। সীমান্তের ওপারে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি দল সীমান্তে ড্রোনটি উড়িয়ে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ ভোঁ ভোঁ শব্দ করে ড্রোনটি সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে এসে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। এতে আশপাশের খেতে কাজ করতে থাকা বাংলাদেশি কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা (৬১ বিজিবি) ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ড্রোনটির বিষয়ে বিএসএফ আমাদের কাছে খোঁজখবর নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম