Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

অভিযানে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে বিকালে পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় থাকা অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান উপস্থিত ছিলেন।

অভিযানে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমা আক্তার নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুত করার কারণে মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৌরশহরের খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সোহেল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি জাল পরিবহণে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। 

এর পরদিন শুক্রবার বরান্তর এলাকার হাওড় থেকে বিপুল পরিমাণ চায়না দুয়ারিসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম