Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধ

বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করল ছোট ভাই

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৫৪ পিএম

বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করল ছোট ভাই

Advertisement

ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) দুপুরে নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে ছলেমান বিশ্বাস (৫৫) ও ছোট ছেলে আমির আলী বিশ্বাসের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই ধারালো দা দিয়ে বড় ভাইয়ের ওপর হামলা চালান। এতে বড় ভাইয়ের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।  ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ছলেমান বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম