Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোবিন্দগঞ্জে ধানের আড়তে পরীক্ষার খাতা, আটক ২

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:২৯ পিএম

গোবিন্দগঞ্জে ধানের আড়তে পরীক্ষার খাতা, আটক ২

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ধানের আড়ত থেকে পরীক্ষার খাতাসহ দুই বহিরাগত যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে পরীক্ষা চলাকালে উপজেলার কামদিয়া বাজারের একটি ধানের আড়ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিশমুড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে জুলফিকার (২৫) এবং কামদিয়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে মোশারফ হোসেন (৩২)। ধানের আড়তের পাশেই কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছিল।

কেন্দ্র সচিব শাহজাহান আলী জানান, আটক দুই যুবক ধানের আড়তে বসে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার খাতায় উত্তর লিখছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষার খাতাসহ তাদের আটক করে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের এই কথাই শক্তি দিয়েছিল দিয়াকে

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের এই কথাই শক্তি দিয়েছিল দিয়াকে

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম