Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৌলভীবাজারে পৃথক সেটে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪৪ পিএম

মৌলভীবাজারে পৃথক সেটে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

Advertisement

চলমান এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার পৌর শহরের দুইটি কেন্দ্রে পৃথক পৃথক সেটে (প্রশ্নে) পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রে কর্মরতদের দায়িত্বহীনতায় এমনটি হয়েছে বলে মন্তব্য করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল। বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের সব কেন্দ্রে একই সেটে পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু মৌলভীবাজার পৌর শহরের ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ১নং সেটে এবং আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩নং সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।

অভিভাবকরা বলছেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় এমনটি হয়েছে। ১নং সেটে কঠিন প্রশ্ন থাকায় অধিকাংশ শিক্ষার্থীরা উত্তর লেখতে পারেনি।

ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রের পড়শি কর নামে এক পরীক্ষার্থী বলেন, আমাদের হলের সব শিক্ষার্থী ১নং সেটে পরীক্ষা দিয়েছে। সিয়াম নামে অপর পরীক্ষার্থী ১নং সেটে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।

ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্র সচিব মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা ৩নং সেটে পরীক্ষা নিয়েছি। 

তাহলে কি পরীক্ষার্থীরা মিথ্যা কথা বলছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এরকম তো হওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখছি কোথায় সমস্যা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

ফেসবুক পোস্টের জেরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ফেসবুক পোস্টের জেরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে প্রাণ গেল দর্জির

৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে প্রাণ গেল দর্জির

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম