Logo
Logo
×
   

সারাদেশ

ঘুমধুম সীমান্তে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৩৩ পিএম

ঘুমধুম সীমান্তে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

ছবি: যুগান্তর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনে রেজু আমতলী বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বরইতলী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বস্তা থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে ইয়াবা দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযানে পাচারকারীদের তৎপরতা অনেকাংশে ব্যাহত হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .