Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

Advertisement

Icon

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৫০ পিএম

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

শিশু দুটি ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (৪) এবং ছেলে সিয়াম (৩)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে ওই দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুর সদৃশ্য গভীর গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদেরকে ঐ গর্ত থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক ডা. আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়। 

খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার জানান, বাড়ির পাশের মাঠ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছে, ফলে সেখানে সবসময় পানি জমা হয়ে থাকে।  

এলাকাবাসীর ধারণা, সিয়াম প্রথমে গর্তে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও ডুবে যায়। 

এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম