Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০৬ পিএম

যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

Advertisement

যশোরে কাভার্ডভ্যান, ইজিবাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার ঘুনিপূর্বপাড়া গ্রামের হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) ও তার ৪ বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের কালু শেখের ছেলে আনোয়ার আলী (৭০)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে ইজিবাইক ও ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলীও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন পুরুষ সার্জারি ওয়ার্ডে মারা যান বৃদ্ধ আনোয়ার আলী।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার পর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাল দলিলে জমি আত্মসাৎ, সাবরেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

জাল দলিলে জমি আত্মসাৎ, সাবরেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

আরও পড়ুন

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম