Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসির বিনিময়ে মেহেদী

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩১ পিএম

হাসির বিনিময়ে মেহেদী

হাসির বিনিময়ে মেহেদী

Advertisement

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে এতিম শিশুদেরকে হাসির বিনিময়ে মেহেদী পড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শেরপুর সরকারি বালিকা শিশু পরিবার এর সদস্যদের (এতিম) মাঝে তাদের হাসির বিনিময়ে মেহেদি পড়ানো এবং প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ সময় প্রধান অতিথি ছিলেন- শেরপুরে বিশিষ্ট সমাজসেবক রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া। 

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, উপদেষ্টামণ্ডলী সদস্য ও নবারুণ স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা মণ্ডলী সদস্য তাহমিনা জলি, সমাজকর্মী মো. মামুনুর রশীদ, শিশু পরিবারের সহকারী শিক্ষক তানজিনা আক্তার, কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল প্রিয়া, রক্তসৈনিক শেরপুর পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, চর মোচারিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, ৫নং পৌর ওয়ার্ড সহ-সভাপতি মোহায়মিন হাসান সাবিদ, ৭নং পৌর ওয়ার্ডের রক্তদান বিষয়ক সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, আইটি সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যকরী সদস্য জিহাদ রানা, পিও, জিদনী, বিথি, মনি, ঝিনুক, লামিয়া, খলিল, শাহরিয়ার, মিলি, সাদিয়া, বন্যা প্রমুখ।

এই মেহেদী উৎসবে শিশু পরিবারের সদস্য কিশোরীরা মেহেদী পড়ে ব্যাপক আনন্দ উল্লাস করেন। তারা জানায়, আমাদের পরিবার নেই, তাই ঈদ উৎসবও করতে পারি না। প্রতি বছরের ন্যায় এবারও এখানে রক্ত সৈনিকের ভাই ও আপুরা এসে মেহেদি পড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দিয়েছে। এতে আমরা খুব খুশি। 

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, এখানে এরা পরিবার বঞ্চিত হয়ে এসে আশ্রিত হয়েছে। এখানে তারা লেখাপড়া ও খাওয়া-দাওয়ার সুযোগ-সুবিধা পেলেও পরিবারের ভালোবাসা পায় না। তাই রক্ত সৈনিকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও তাদের মেহেদী পড়ানো সহ প্রসাধনের সামগ্রী উপহার দিয়েছে। এতে তারা যেমন খুশি আমরাও তেমনি মনের দিক থেকে অনেক তৃপ্তি পেয়েছি যে অসহায়ের পাশে দাঁড়াতে পেরে। 

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, মানবতার কল্যাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আজকে এই এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তাদেরকে মেহেদী পড়িয়ে দেওয়া হলো এবং সামান্য কিছু প্রসাধনী সামগ্রী উপহার দিতে পেয়ে গর্ববোধ করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম