Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামগতির চরে নারী ও শিশুসহ দুই শতাধিক পর্যটক আটকা

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:৫২ এএম

রামগতির চরে নারী ও শিশুসহ দুই শতাধিক পর্যটক আটকা

রামগতির চর। ফাইল ছবি

Advertisement

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নারী ও শিশুসহ অন্তত দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শুক্রবার (২৯ মে) বিকালে তারা চরে গিয়ে আটকা পড়েন। গভীর রাত পর্যন্ত তাদের চরেই নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে।

এদিকে খবর পেয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে নদীতে তীব্র ভাটা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, জোয়ার এলেই ট্রলারযোগে তাদের নিরাপদে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসেন। স্থানীয়ভাবে এই বিনোদন কেন্দ্রটি 'মিনি কক্সবাজার' হিসেবে বেশ পরিচিত।

শুক্রবার বিকালে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে পর্যটকদের একটি বড় দল নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে বেড়াতে যান। পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছেন।

পর্যটকরা চরে পৌঁছানোর পরপরই হঠাৎ মেঘনায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে নদী উত্তাল হয়ে উঠলে ট্রলার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে পর্যটকরা আর ঘাটে ফিরে আসতে পারেননি এবং চরেই আটকে পড়েন।

শুক্রবার রাত  সাড়ে ১১টার দিকে রামগতি থানার ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, চরে দেড় শতাধিক মানুষ আটকে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নদীতে তীব্র ভাটা চলছে। তারা চরে নিরাপদে আছেন। জোয়ার এলেই ট্রলার সচল করা সম্ভব হবে এবং তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হবে।

এ বিষয়ে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম