Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেড়াতে এসে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

বেড়াতে এসে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার

Advertisement

লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার চরবাদাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী মামুন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে।

এ বিষয়ে শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছোট্ট মেয়েটা আনন্দের সঙ্গে নানার বাড়িতে ঈদ করতে এসেছিল। কিন্তু এই নরপশু মামুন আমার মেয়ের জীবনটা এভাবে বিষিয়ে দিল। আমি একজন মা হিসেবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। নিয়ম অনুযায়ী গ্রেফতারকৃত অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম