Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক সেবনে বাধা, সংঘর্ষে শিশু-নারীসহ আহত ১৩

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

মাদক সেবনে বাধা, সংঘর্ষে শিশু-নারীসহ আহত ১৩

মাদক সেবন করতে নিষেধ করায় দুপক্ষের সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার মদনে মাদক সেবন করতে নিষেধ করায় দুপক্ষের সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (৩ জুন) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে পদমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন- শামছুদ্দিন, রহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, ছালেম মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল রহমান, মিজানুর, অলি আক্তার ও রাহেলা আক্তার। তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

এ ঘটনায় স্বর্ণা আক্তার (১৩) নামের এক শিশু গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও জয় এবং সঙ্গীদেরকে মঙ্গলবার বিকালে হাওরের পাশে মাদক সেবন করে মাতলামি করতে দেখে নিষেধ করে। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে রেজ্জাক ও শামীমের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

হাসপাতালে ভর্তি সানির চাচা মিজানুর ও হাফিজুল জানান, রেজ্জাকের ছেলেরা তাদের দলবল নিয়ে গতকাল সন্ধ্যায় মাদক সেবন করে মাতলামি করতে ছিল। এ সময় আমার ভাতিজা সানি নিষেধ করে। এ নিয়েই তিন পাড়া মিলে আমাদের ওপর আক্রমন করে। এতে আমরা সবাই আহত হয়েছি। স্বর্ণা আক্তার নামে এক শিশু গুরুতর আহত। জানি না সে বাঁচবে কিনা। 

রেজ্জাকের দলের জোবায়ের জানান, গত দুদিন আগে তাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। আজকে মাদক নিয়ে কোনো মারামারির ঘটনা ঘটেনি। 

মদন থাানার ওসি তদন্ত অসীম কুমার বলেন, আমি নেত্রকোনায় আছি। খোঁজ নিয়ে জানাচ্ছি।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম