Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরযাত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের মিতুর

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:২৩ পিএম

বরযাত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের মিতুর

Advertisement

বিয়ের আনন্দ-উৎসবের মধ্যেই নেমে এলো শোকের ছায়া। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে বরযাত্রীর গাড়ির ধাক্কায় মিতু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মিতু পিয়াম গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে পিয়াম খেলার মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধরমণ্ডল এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা পিয়াম সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে খেলার মাঠের পাশে পৌঁছলে চালক একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় রাস্তার পাশে অবস্থানরত শিশু মিতুকে সিএনজিটি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নান্নু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম