Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক কারবারিদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ এমপি জাহিদুরের

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৫২ পিএম

মাদক কারবারিদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ এমপি জাহিদুরের

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

মাদক কারবারিদের রুখতে এবার হুঁশিয়ারি দিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এলাকায় মাদক কারবারিদের দাপট বন্ধ না হলে সরাসরি তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা টাউন বাজারে একটি গণসচেতনতামূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকার বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। 

মাদক কারবারিদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে জাহিদুর রহমান বলেন, মাদক কারবারিরা যদি মাদক না ছাড়ে, তাহলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন করা হয়েছিল। দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেলে মাদক কারবারিদের দেশ থেকেই তাড়িয়ে দেবে। 

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তার এই কড়া হুঁশিয়ারির পর শোরগোল পড়ে গিয়েছে পীরগঞ্জ সীমান্তে। মাদক নির্মূলে এমন কথা একজন আইনপ্রণেতার মুখে কতটা শোভা পায়, তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলেও স্থানীয় বাসিন্দাদের একাংশ মাদক নিয়ন্ত্রণে এমন কড়া অবস্থানের পক্ষেই মত দিয়েছেন। তবে এই হুঁশিয়ারির পর সীমান্ত এলাকায় মাদক কারবারিদের ওপর কতটা লাগাম টানা যায়, এখন সেটাই দেখার বিষয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম