চট্টগ্রাম সিটি করপোরেশন
অভিযান চালিয়ে ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। শনিবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খান। এ সময় দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
চসিকের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের স্টেশন রোড এলাকায় একাধিক চক্র রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে ও দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে ওই এলাকার মানুষ যানজটসহ নানা ভোগান্তি পোহাচ্ছিল। এ কারণে চসিকের একজন স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নিউমার্কেট সংলগ্ন সিটি কলেজের পাশের রোডে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।
ফুটপাতে অবৈধভাবে দখল করা অনেক স্থাপনাও উচ্ছেদ করা হয়। রাস্তায় ও দোকানে যাতে কোনো ব্যবসায়ী দোকান নির্মাণের চেষ্টা না করেন সে ব্যাপারে সতর্ক করা হয়।
এসব ভাসমান দোকানে বৈধ বিদ্যুৎ সংযোগ দেখে হতবাক হন অভিযান পরিচালনা করা কর্মকর্তারা। এসব দোকানে টাকা দিলেই মেলে বৈধ বিদ্যুৎ সংযোগ।
স্পেশাল ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী আবুল কালাম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

