Logo
Logo
×
   

সারাদেশ

মাদ্রাসায় গিয়ে ফেরেনি ৪ শিশু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

মাদ্রাসায় গিয়ে ফেরেনি ৪ শিশু

নালিতাবাড়ীতে দুদিনের ব্যবধানে একই মাদ্রাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ হয়েছে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ শিশুরা হলো-উপজেলার পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি, উকিল মিয়ার ছেলে রাব্বানী, মানিক মিয়ার ছেলে তোফায়েল, আব্দুল আওয়ালের ছেলে রাসেল এবং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন।

জানা গেছে, শনিবার দুপুরে শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানিয়া মাদ্রাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন ছাত্র বাড়ি ফেরেনি।

এর আগে ইসরাফিল নামে আরও এক শিশু ২৭ মে নিখোঁজ হয়।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করেছেন। অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কয়েকটি সাধারণ ডায়েরি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম