Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৫২ পিএম

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর পবা উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করেন।

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

পরে পুলিশ ভ্যানচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।  

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশু নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরও কয়েকবার একই ধরনের আচরণ করেন ওই ভ্যানচালক।

পরে বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি তার বাবা ও স্বজনদের জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ভ্যানচালককে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হন। 

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ওসি আব্দুল হামিদ জানান, গণপিটুনিতে আহত হওয়ায় ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম