Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

Advertisement

সোনাইমুড়িতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. শফিকুল ইসলাম সৈকত (২৮) ও ইব্রাহিম খলিল জুয়েল (৩৫)। 

বুধবার (৯ জুন) সকালে তাদের নোয়াখালী আমলি আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে সোনাইমুড়ি থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে সোনাইমুড়ি বাজারে সৈকতের মালিকানাধীন ‘দুবাই বোরকা হাউস’ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় উপজেলার ‘জুয়েল ফার্নিচার’ দোকান থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি বোরকার দোকানে চাকরির সময় ওই গৃহবধূর সঙ্গে সৈকতের পরিচয় হয়। পরে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সৈকত।

এ সময় গোপনে ওই ঘটনার ভিডিও ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে সৈকত। পরে ওই ভিডিও ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছেও পাঠানো হয় এবং বিষয়টি জানিয়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে মোট তিন লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয় এবং আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ভয় থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পাশের বাসার জুয়েলের সহায়তা চান। তবে সহায়তার কথা বলে জুয়েল ভিডিও সংগ্রহ করে নিজেও ব্ল্যাকমেইল শুরু করেন এবং ভুক্তভোগীর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের কাছেও ভিডিও পাঠান।

এ ঘটনায় (৭ জুন) ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাছরিন আক্তার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি থানায় রেফার করেছি। সোনাইমুড়ি থানায় মামলা হয়েছে। তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হবে।

সোনাইমুড়ি থানার ওসি কবির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম