Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমিকের সঙ্গে পালানো তরুণীর লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

প্রেমিকের সঙ্গে পালানো তরুণীর লাশ উদ্ধার

Advertisement

ঢাকা জেলার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা লক্ষীরানী (২৫) নামে এক তরুণীর ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মৃত লক্ষীরানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সোমবার রাত ৮টার দিকে লক্ষীরানী প্রেমিক স্বপনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে আসেন। পরে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে স্বপন কৌশলে তাকে রেখে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। একপর্যায়ে লক্ষীরানী রাতভর অপেক্ষা করে কোনো উপায় না পেয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। পরে এলাকাবাসী ও ছেলের পরিবার তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন। তবে স্থানীয় লোকজনের ধারণা তাকে মেনে না নেওয়ায় ছেলের পরিবারের লোকজন তাকে হত্যা করতে পারে।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি যুগান্তরকে বলেন, লক্ষীরানীর মৃত্যু রহস্যজনক, তাই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা গ্রহণ করা হবে। প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

৩০ বছর পর প্রথমবার বেদে পল্লীতে ডিসি ফরিদা

৩০ বছর পর প্রথমবার বেদে পল্লীতে ডিসি ফরিদা

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

আরও পড়ুন

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

ভুল স্টেশনে নেমে খোয়ালেন ম্যাকবুক, চোরের পিছু নিয়ে রাজশাহীতে জার্মান পর্যটক

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

বার নির্বাচন ঘিরে ফোরামে মারমুখী দুপক্ষ, বিএনপির দুই নেতাকে শোকজ

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম