Logo
Logo
×
   

সারাদেশ

ক্যাসিনোতে টাকা খোয়ালেন ছেলে, আত্মহত্যা করলেন বাবা

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:১২ পিএম

ক্যাসিনোতে টাকা খোয়ালেন ছেলে, আত্মহত্যা করলেন বাবা

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনোতে ছেলের টাকা খোয়ানোর ঘটনা শুনে এনামুল হক (৪০) নামে এক দিনমজুর বাবা আত্মহত্যা করেছেন।

শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনামুল হক (৪০) বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি হাড়িবেচাপাড়া গ্রামের মৃত চ্যামা মামুদের ছেলে।

স্থানীয়রা জানান, এনামুলের বড় ছেলে বিশাল মিয়া কিশোরগঞ্জ শহরে ফ্ল্যাক্সিলোড ও বিকাশের দোকানে কাজ করেন। অনলাইন ক্যাসিনো খেলে সে দোকানের ১ লাখ ২০ হাজার টাকা খুইয়ে ফেলেন। দোকানের মালিক বিশালের বাবাকে ডেকে এনে বিষয়টি অবগত করেন। এ ঘটনা শুনে হতাশ হয়ে বাড়িতে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় এনামুল বিষপান করেন।

বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলের সঙ্গে অভিমান করে বাবা বিষপানে আত্মহত্যা করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .