Logo
Logo
×
   

সারাদেশ

রামগঞ্জে নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

রামগঞ্জে নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ব্রাজিল বাড়ি। ছবি: যুগান্তর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ আঙ্গারপাড়া এলাকার বড় দাস বাড়ির বাসিন্দা শিমুল কান্তি দাস। পেশায় একজন শিক্ষক। নিজের বসতবাড়িকে ব্রাজিলের জাতীয় পতাকার আদলে রাঙিয়েছেন তিনি।

শিমুল কান্তি দাস দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফুটবলের প্রতি ভালোবাসা, বিশেষ করে ব্রাজিল দলের প্রতি গভীর আবেগ থেকেই তিনি তার বাড়িটিকে সবুজ-হলুদ রঙে সাজিয়েছেন বলে স্থানীয়রা জানান।

উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাড়িটি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই ‘ব্রাজিল বাড়ি’ দেখছেন এবং ছবি তুলছেন।

শিমুলের চাচা হরিদাস বলেন, আমাদের বড় হরিদাস বাড়ির নামই পালটে দিয়েছে শিমুল। এখন আমাদের বাড়ির নাম ‘ব্রাজিল বাড়ি’। তার কারনে সবাই এখন আমাদের এ নামেই চেনে।

স্থানীয়দের মতে, এটি শুধু ফুটবল প্রেমের বহিঃপ্রকাশই নয়, বরং এক সৃজনশীল উদ্যোগ, যা রামগঞ্জে নতুন আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .