Logo
Logo
×
   

সারাদেশ

চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে গুইমারা থানায় মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছরের এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।

ভিকটিমের ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, এ ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গুইমারা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ম্রাচাই মারমাকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে ওসি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .