Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ফাইল ছবি

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিজ দেশের তিন নাগরিককে তৃতীয় দফা পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তের এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কালিরহাট সীমান্তের ৮৫৭ মেইন পিলারের ১৩ সাব পিলার লাগোয়া স্থান দিয়ে ওপারে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তে ১৫৬ বিএসএফ সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাঁটাতারের পাশে রাখে। পরে রাতের অন্ধকারে তাদের গেইট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। 

এ সময় বিজিবির-৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলদলের সদস্যদের সীমান্তে সক্রিয় অবস্থানের উপস্থিতির বিষয়টি টের পায় বিএসএফ। পরে বিএসএফ সদস্যদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানের ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

ছাগল খুঁজতে গিয়ে ভারতীয় বাঘের মুখে নারী, বাঁচাতে গিয়ে আহত আরও ২

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম