Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১২ পিএম

শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ

শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ

Advertisement

শেরপুরে খাদ্যবান্ধব ৩৩ টন চাল জব্দ করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টায় শহরের চাপাতলীর জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টায় শহরের চাপাতলীর জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব চালের সিলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়। এতে দেখা যায়, অন্যত্র পাচারের উদ্দেশ্য খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫শ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তায় মোট ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে; যার মোট মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯শ টাকা। 

পরবর্তীতে চালগুলো জব্দ এবং গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। বোরহানউদ্দিন শহরের কসবা কাছারিপাড়া মহল্লার মৃত বাবুল মিয়ার ছেলে।

পরে সদর থানা পুলিশ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত আটককৃত গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় সদর থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩ এর ৫ এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানা ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সদর থানার ওসি সোহেল রানা বলেন, জব্দকৃত চালসহ গোডাউন সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম