Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে মিলল গ্যাস, চলছে অনুসন্ধান

Advertisement

Icon

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

হবিগঞ্জে মিলল গ্যাস, চলছে অনুসন্ধান

ফাইল ছবি

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দার মিজানুর রহমান জানান, সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাস জাতীয় পদার্থ নির্গমনের লক্ষণ দেখা যায়। খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

এলাকাবাসী জানান, গ্যাসের উপস্থিতির সম্ভাবনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থল দেখতে ভিড় জমাতে শুরু করেন। 

তবে অনুসন্ধান সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া জানান, সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, প্রকৃতপক্ষে গ্যাসের মজুত পাওয়া গেলে এটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে গ্যাসের আলামত পাওয়া গেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

কাগজে লিখে দিলে তবেই ক্লাশ, শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শত কবর

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

৭৮ লাখ টাকায় নির্মিত স্টেশনে থামে না ট্রেন

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

গত ৭ মাসে এক কেজি এলপিজিও আমদানি করতে পারেনি বিপিসি, কারণ কী

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম