Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেই যমজ কন্যাকে জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

সেই যমজ কন্যাকে জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

Advertisement

ঝিনাইদহের মহেশপুরে জন্মদাতা পিতা কোনো খোঁজখবর না নেওয়া শিশু দুটির সাহায্যে এগিয়ে এসেছেন ইউএনও সাজ্জাদ হোসেন। শিশু দুটির খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতে নতুন জামা-কাপড়, ফ্যান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন তিনি।

শুক্রবার বিকালে কাজিরবেড় ইউনিয়নের পুরাতন কোলা গ্রামে সশরীরে গিয়ে শিশু দুটির খোঁজখবর নেওয়ার পাশাপাশি এসব জিনিসপত্র দেন।

জানা গেছে, যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে রীনা খাতুন পিতার বাড়িতে থাকাকালে তালাক নোটিশ পাঠিয়ে দেন স্বামী রাকিবুল ইসলাম। এমনকি শিশু দুটি জন্মের ছয় মাস আগে থেকেই সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। যে কারণে ছয় মাস বয়সি দুটি কন্যা সন্তানের খাদ্য ও চিকিৎসায় ব্যয় মিটাতে বিধবা মায়ের সংসারে হিমশিম খাচ্ছেন রীনা খাতুন। বিষয়টি জানতে পেরে তাদের সাহায্যে এগিয়ে আসেন ইউএনও সাজ্জাদ হোসেন।

শিশু দুটির নানি বলেন, যমজ কন্যা সন্তান হওয়ায় আমার মেয়েকে ঘরে নিচ্ছেন না জামাই রাকিবুল ইসলাম। দুটি সন্তানের পেছনে মাসে ১২-১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে; যা আমার পক্ষে জোগান দেওয়া সম্ভব না।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, এর আগেও আমি রীনা খাতুনকে আর্থিক সাহায্য করেছি। শিশু দুটির স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আজ নতুন জামা-কাপড়, একটি ফ্যান ও কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে এসেছি। এছাড়াও রীনা খাতুনের সাংসারিক সমস্যা যাতে সমাধান হয় সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম